slider

লামায় বিএনপির মিছিল-সমাবেশে নেতা কর্মীদের উল্লাস

জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি : বহুদিন পর রাজ পথে মিছিল করার উল্লাসে মেতে উঠেন, লামার দ্বিধাবিভক্ত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। দেশব্যপি খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে লামায় বিএনপির মিছিল- সমাবেশ করেছেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজপুত্র সাচিং প্রু জেরী।
(শুক্রুবার) ২৬ আগষ্ট বিকেল তিনটায় মিছিল শেষে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাছিংপ্রু জেরী বলেন, বিশ্বব্যাপী যে সংকট, তার সঙ্গে বাংলাদেশের বর্তমান সংকটের মিল নেই। তিঁনি বলেন, দেশের চলমান অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে ক্ষমতাসীনদের সীমাহীন দুর্নীতি এবং বিদেশে অর্থ পাচারের কারণে। বিএনপির নেতারা বক্তব্যে আরো বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, গুম, খুনসহ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে দলটি রাজ পথে সোচ্চার থাকবে। বক্তরা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং দলের দুই নেতা হত্যার প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে আন্দোলন চলবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক ওসমান গনি, সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন,সহ-সভাপতি সা শৈ প্রু, সহসভাপতি আবদুল মাবুদ, সাবেক ছাত্রদল সভাপতি জাহাঙ্গীর আলম, ২০১৮ সংসদ নির্বাচনে বিএনপি দলিয় বিকল্প প্রার্থী উম্মে কুলসুম সুলতানা লীনা, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবু তাহের, জেলা ছাত্রদল সভাপতি আশ্রাফুল আমিন ফরহাদ, সাধারণ সম্পাদক অমিত ভুষন তঙ্গচঙ্গা। এ ছাড়া বক্তব্য দেন, লামা বিএনপি একাংশের সভাপতি আমির হোসেন ও সাধারণ সম্পাদক (সাবেক উপজেলা চেয়ারম্যান) থোয়াইনু অং চৌধুরী যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন মাসুম। লামা উপজেলা বিএনপি সাধারন সম্পাদক ও পৌর বিএনপির ভারপাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রফিক সহ সিনিয়র নেতৃবৃন্দ। এদিকে বহুদিন পর পুলিশ পাহারার মাঝেও বিএনপির নেতা কর্মীরা রাজপথে সরকার বিরোধী স্লোগান দিয়ে মিছিল করা সুযোগ পেয়ে তারা তৃপ্তি বোধ করেন বলে, তৃণমূলের নেতারা জানান।
সভাপতিত্ব করেন লামা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আমির হোসেন আমু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button