লামায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভুক্ত ৩ আসামি গ্রেফতার

মো: ইলিয়াছ সানি, লামা (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় সাজাপ্রাপ্ত সহ ওয়ারেন্ট ভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (১৭ মার্চ) সকালে বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে লামা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- সাজাপ্রাপ্ত আসামি দরিয়া ত্রিপুরা লামা উপজেলার গয়াল মারা গ্রামের মৃত মগ্যাময় ত্রিপুরার ছেলে, ও তোষাপ্রু ত্রিপুরা একই এলাকার গংগাজং ত্রিপুরা ছেলে। ওয়ারেন্ট ভুক্ত আসামী বেলাল হোসেন মধু উপজেলার আজিজনগরের আব্দু সাত্তার ছেলে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহিদুল ইসলাম জানান, লামা থানার ৫ জন অফিসার ও ৭ জন ফোর্স এর সমন্বয়ে গঠিত বিশেষ চৌকস আভিযানিক দল লামা থানাধীন দূর্গম গয়াল মারা ও আজিজ নগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাজা প্রাপ্ত আসামি ২ জন এবং জিআর ওয়ারেন্ট ভুক্ত আসামী ১ জন সহ মোট ৩ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




