লামায় লিগ্যাল এইড সংক্রান্ত মতবিনিময়-উদ্বুদ্ধকরণ সভা

জাহিদ হাসান, বান্দরবান প্রতিনিধি : বান্দরবান জেলার বৃহত্তর লামায় লিগ্যাল এইড কমিটির গঠন ও লিগ্যাল এইড, চৌকি আদালত লামা সক্রিয়করণ বিষয়ে মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ আগষ্ট শনিবার বেলা সোয়া ১১টায় লামা পৌরসভা আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল স্মৃতি মিলনায়তনে জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ রোকেয়া আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ জনাব ফজলে এলাহী ভূইয়া-চেয়ারম্যান জেলা লিগ্যাল এইড কমিটি বান্দরবান বলেন, “লিগ্যাল এইড কার্যক্রম সম্পর্কে বেশীরভাগ মানুষেরই তেমন একটা ধারনা নেই। তিঁনি বলেন, বর্তমান সরকার প্রান্তিক মানুষদের মাঝে বিনামূল্যে আইনগত সহায়তা দেয়ার জন্য সাংবিধানিক কমিটমেন্ট বাস্তবায়ন করেছেন। এতদ বিষয়ে প্রচারণার মাধ্যমে, নাগরিকরা ন্যয় সঙ্গত জীবন যাপন করবেন, সে ব্যপারেও উদ্বুদ্ধ করণ করতে হবে। লামা উপজেলা চৌকি আদালতের আয়োজনে আইনগত সহায়তা কার্যক্রম বিস্তারে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভায় জেলা ও দায়রাজজ আরো বলেন, লিগ্যাল এইড এর সুফল পাওয়ার পদ্ধতি নিয়ে প্রচার-প্রচারণার অভাব রয়েছে বর্তমান সময়ে। সীমিত সংখ্যক পেশাজীবি মানুষের সাথে লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের কিছুটা সম্পৃক্ততা থাকলেও যে ধরনের মানুষ গুলোর কল্যানের উদ্দেশ্যে এই কমিটির সৃষ্টি করা হয়েছিলো, সেই ক্যাটাগরীভুক্ত নাগরিকরা এখনো জানেই না লিগ্যাল এইড কমিটি তাদের জন্যই করা হয়েছে। সল্প পরিসরে ঘুরপাক খাচ্ছে লিগ্যাল এইড কমিটির প্রচার-প্রচারণা এবং সুফল ভিত্তিক কার্যক্রমের নানা দিকগুলো নিয়ে তৃণ পর্যায়ে আলোচনা করতে হবে। রাষ্ট্রের যে সব নাগরিক অর্থ এবং সামাজিক পরিপক্কতার অভাবে বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত, সেই সব নাগরিকদের আইনগত সহায়তা বিনা মূল্যে পাবার স্থানই হলো লিগ্যাল এইড কমিটি। বিশেষ অতিথি ছিলেন, মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক, বিচারক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মোঃ আবু হানিফ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, উপজেলা চৌকি আদালতের সভাপতি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন, লামা থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সাদেকুল মাওলা ইরাক, সাধারণ সম্পাদক মামুন মিয়া। এ সময় উম্মুক্ত আলোচনায় শিক্ষক, সাংবাদিক ইউপি চেয়ারম্যান, হেডম্যানসহ অন্যান্য জনপ্রতিনিধি, পৌর কাউন্সিলরগন, লামা কোর্টের আইনজীবী, ব্যবসায়ী, হেডম্যান ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ মতামত দেন। বান্দরবান জেলা লিগ্যালএইড কমিটির আয়োজনে, লামা লিগ্যাল এইড চৌকি আদালত এর সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তিনি সবাইকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে যার যার প্রথা, রীতি মেনে চলার আহবান জানান।




