লামায় পার্বত্য মন্ত্রীর সহধর্মিণীর নিজ অর্থায়নে শীত বস্ত্র খাদ্য সামগ্রী বিতরণ

ইলিয়াছ সানি, লামা প্রতিনিধি : লামায় ফাইতং ইউনিয়নের জনসাধারণ মাঝে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়ের সহধর্মিণী মিসেস মেহ্লাপ্রু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নিজ অর্থায়নে শীত বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
শুক্রবার বিকাল ৩টায় ফাইতং ৬নং ওয়ার্ড নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক সভার মাধ্যমে উক্ত শীত বস্ত্র বিতরণ মধ্যে ফাইতং ইউনিয়নের ৪টি এতিমখানা ও ১টি আশ্রমে ৫ বস্তা করে ২৫ বস্তা চাউল, ৯টি ওয়ার্ডে ১ হাজার ৪শত কম্বল এবং সোনায়ছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় ২ লক্ষ টাকা চেক বিতরন করেন। অনুষ্ঠানে নব-নির্বাচিত ইউপি মেম্বারদের ফুল দিয়ে বরণ করে নেন।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, বান্দরবান জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, ফাইতং ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন কোম্পানি ও নবনির্বাচিত চেয়ারম্যান ওমর ফারুক, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. শাহীন সহ জেলা, উপজেলা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ গনমাধ্যমকর্মী সহ জনসাধারণ।




