লামায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মো: ইলিয়াছ সানি, লামা (বান্দরবান) প্রতিনিধি : শিক্ষার জন্য এসো আর মানুষের কল্যাণে বেরিয়ে যাও’ এই প্রতিপাদ্য নিয়ে বান্দরবানের লামায় ফাইতং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দুপুর ১২টায় লামায় ফাইতং উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এইচ এম আহসান উল্লাহ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বান্দরবান জেলা আওয়ামিলীগ যুগ্ম সাধারণ সম্পাদক জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মো.জহিরুল ইসলাম, মহিলা আওয়ামিলীগ সভানেত্রী জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল, আজিজ নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন কোং, ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ওমর ফারুক, ফাইতং পুলিশ ফাঁড়ি ইনচার্জ শামিম শেখ, জেলা কৃষক লীগের সহ-সভাপতি কামরুল হাসান টিপু, বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ ।
আলোচনা সভায় বক্তব্য বক্তারা বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্টায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে ।বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। যার সুফল দেশের স্কুল কলেজের ছেলে-মেয়েরা ভোগ করে আসছে।
অনুষ্ঠান শেষে শিক্ষাঅনুরাগী বিশিষ্ট সমাজ সেবক সফল বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ এইচ এম আহসান উল্লাহ বলেন, তোমরা এ প্রতিষ্ঠানে পড়ালেখা করে যদি জীবনে বড় কিছু হও তাহলে তা আমাদের গর্বিত করে। তবে তোমাদের ও এ প্রতিষ্ঠানটির দিকে খেয়াল রাখতে হবে। আমি নিঃস্বার্থভাবে এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি এবং যতদিন সুস্থ্য থাকি করে যাবো।
বক্তব্য শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন এবং বিদায়ী ছাত্র/ছাত্রীদের সফলতা কামনা করে মিলাদ ও দোয়া মোনাজাত করেন সিনিয়র শিক্ষক নুরুল আমিন।



