জেলা জুড়ে লগডাউন : মানিকগঞ্জে সেনা টহল জোরদার

নিজস্ব প্রতিনিধি : সারাদেশে ক্রমেই বেড়ে চলছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সর্বশেষ তথ্যমতে মানিকগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এপর্যন্ত ৮ জন। এদিকে করোনা ভাইরাস সংক্রমণ রোধে রোববার থেকে পুরো জেলা জুড়ে চলছে
লগডাউন। জেলা প্রশাসক এসএম ফেরদৌস রোববার লগডাউন ঘোষনা করে গন বিজ্ঞপ্তি জারি করেছেন। প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার পরও জন সাধারনের অবাধ চলাফেরা নিয়ন্ত্রন করা করা যাচ্ছেনা। মানিকগঞ্জের পুলিশ প্রশাসনের বিরামহীন প্রচেষ্ঠার সাথে জোরদার হয়েছে সেনা টহল। সোমবার দুপুরে মানিকগঞ্জ শহরের শহীদ সড়কে সেনা সদস্যদের বেশ কয়েকটি গাড়ি টহলে নামে। অপ্রয়োজনে বাইরে থাকা ব্যক্তিদের বাড়িতে যাওয়ার জন্য মাইকিং করে সচেতন করেন তারা।
এছাড়াও ঢাকা আরিচা মহাসড়কে জেলা পুলিশের একাধিক চেক পোষ্ট বসানো হয়েছে। ঘর থেকে বাইরে বেরুলেই পড়তে হচ্ছে পুলিশি জেরায়।
মানিকগঞ্জের দায়িত্বে থাকা মেজর মো. ফেরদৌস হোসেন ভূইয়া জানালেন, করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ইতোমধ্যে মানিকগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। এই সময়ে অযথা বাইরে চলাচলের কোন সুযোগ নেই। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পাশাপাশি সেনা টহল চলমান রয়েছে। করোনা সংক্রামণের প্রভাবে কর্মহীনদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রান বিতরণ করা হয়েছে। সাধারণ মানুষদের ঘরমুখো করতে সচেতনতামুল মাইকিং করা হচ্ছে বলেও জানান ওই সেনা কর্মকর্তা। এছাড়া তিনি জানালেন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পাশাপাশি করোনা মোকাবেলায় তারা সকল ধরনের কাছ করতে বদ্ধ পরিকর।




