উপমহাদেশশিরোনাম

লকডাউনের পর মোদির পরিকল্পনায় পরীক্ষা-চিহ্নিতকরণ-আইসোলেশন

করোনাভাইরাস ঠেকাতে লকডাউনের পর কী কী করতে হবে, সে বিষয়ে এখনই ভারতের সব মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
লকডাউন শেষ হওয়ার পরই যাতে রাস্তায় মানুষ বেরিয়ে না পড়েন, তা নিশ্চিত করতে হবে জানিয়ে মোদি ভিডিও কনফারেন্সে বলেন, ‘পরীক্ষার পর রোগী চিহ্নিত করে আইসোলেশন ব্যবস্থা পর্যবেক্ষণ করতে হবে।’
কীভাবে লকডাউন থেকে বেরনো যায়, তা নিয়ে রাজ্যগুলোকে চিন্তাভাবনা করতে বলেন মোদি।
লকডাউন শেষের পর করোনাভাইরাস সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা আরও একবার স্মরণ করিয়ে দেন তিনি।
একইসঙ্গে জরুরি চিকিৎসা সামগ্রী, ওষুধ তৈরির জন্য কাঁচামাল ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির জোগান বজায় রাখাও নিশ্চিত করতে বলেন তিনি।
মোদি যোগ করেন, ‘প্রত্যেক রাজ্যে করোনার জন্য যে আলাদা হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে সেখানে সব সরঞ্জামের সরবরাহ নিশ্চিত করতে হবে। আরও অনেক চিকিৎসককে এই যুদ্ধে লড়াইয়ের জন্য প্রশিক্ষণ দিতে হবে। চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিরও যেন অভাব না হয়।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button