আন্তর্জাতিক সংবাদ

রোহিঙ্গা নির্যাতন: ঘুম ভাঙছে ওআইসি’র

মিয়ানমারের রাখাইন প্রদেশের রোহিঙ্গা মুসলিমদের উপর চলা নির্যাতন নিয়ে এবার সরব হতে যাচ্ছে অরগানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)। মুসলিম দেশগুলোর এই সংগঠনের তরফ থেকে মিয়ানমারের প্রতি আন্তর্জাতিক চাপ বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।
৫৭টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের এই সংগঠনের নবনিযুক্ত ড. ইউসুফ আল ওতাইমিনই মূলত এই উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি সদস্য রাষ্ট্রগুলোর একটি জরুরি বৈঠক ডেকেছেন বলা জানা গেছে।
এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে নিজ উদ্যোগে কথা বলেছেন। মিয়ানমারের মুসলিমদের নির্যাতনের বিরুদ্ধে নাজিব হয়ে উঠেছেন এক প্রতিবাদী কণ্ঠস্বর।
মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে ওআইসিকে পরামর্শ দেয়া হয়েছে জোটভুক্ত রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজনের। সব মিলিয়ে মিয়ানমারের আন্তর্জাতিক আইন লংঘনের বিরুদ্ধে এবারই প্রথম বলিষ্ঠতম পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে ওআইসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button