শিরোনাম

রোহিঙ্গা ‘ক্যাম্পের কাছে’ করোনা রোগী, চিন্তায় জাতিসংঘ

নভেল করোনাভাইরাসে আক্রান্ত এক বাঙালি নারীকে কক্সবাজারের ‘রোহিঙ্গা ক্যাম্পের কাছাকাছি’ হাসপাতালে রাখা হয়েছে। ক্যাম্পে এখনো কেউ আক্রান্ত না হলেও রোহিঙ্গাদের নিয়ে দিনকে দিন জাতিসংঘের চিন্তা বাড়ছে।
জাতিসংঘের রিফিউজি এজেন্সির যোগাযোগ কর্মকর্তা লুই ডোনভানকে উদ্ধৃত করে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, মিয়ানমার থেকে পালিয়ে আসা কয়েক লাখ রোহিঙ্গা যেখানে বসবাস করেন, সেখান থেকে ওই হাসপাতালে যেতে ঘণ্টাখানেক সময় লাগে।
‘শরণার্থীদের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে সর্বোচ্চ গুরুত্বের বিষয়,’ জানিয়ে ডোনভান বলেন, ‘এখনো কভিড-১৯ রোগে এখানে কেউ আক্রান্ত হননি। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।’
ভুক্তভোগী নারী ১৩ মার্চ ওমরাহ হজ পালন করে সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরেন। বাড়ি চকরিয়া উপজেলায়।
ডয়চে ভেলের প্রতিবেদন থেকে জানা গেছে, গত সপ্তাহে ভারত থেকে ফেরা চার সদস্যের একটি রোহিঙ্গা পরিবারকে জাতিসংঘের তত্ত্বাবধানে কোয়ারেন্টাইনে নেয়ার খবরে রোহিঙ্গাদের মধ্যে করোনা নিয়ে আতঙ্ক তৈরি হয়। এরপর ৬৫ বছর বয়সী ওই নারীর করোনা আক্রান্ত হওয়ার খবর তাদের আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button