উপমহাদেশশিরোনাম

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে ভারতের সহায়তা চায় বাংলাদেশ

মিয়ানমার যাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় দশ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নেয় সেই উদ্যোগে সহায়তা করতে ভারতের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ। সোমবার রাতে নয়াদিল্লি ভিত্তিক বিদেশি সাংবাদিক প্রতিনিধিদের ক্লাবে এক অনুষ্ঠানে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী এ কথা জানান।
তিনি বলেন, রোহিঙ্গাদের নিয়ে মূল সমস্যা হচ্ছে, মিয়ানমার তাদেরকে নাগরিক হিসেবে স্বীকার করছে না। যদিও তারা কয়েক শতক ধরে সেখানে বাস করছে। হাইকমিশনার বলেন, আমরা বিশ্বাস করি মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে পারলে এই সংকটের একটা দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব হবে এবং রোহিঙ্গারাও তাদের বাড়ি-ঘর ফিরে পাবে ও মর্যাদার সঙ্গে বাস করতে পারবে।
মোয়াজ্জেম আলী বলেন, আমাদের বিশ্বাস ভারত একটি আঞ্চলিক শক্তি হিসেবে এবং বাংলাদেশের বন্ধু প্রতিবেশি হিসেবে এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ভূমিকা পালন করতে পারে।
মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সহায়তা করতে পারে ভারত, বলেন হাইকমিশনার। তাদের মিয়ানমারে ফেরত পাঠানোই এই সমস্যার সবচেয়ে ভাল সমাধান বলে উল্লেখ করেন মোয়াজ্জেম আলী। তিনি তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে দুই দেশের সরকার কাজ করছে বলেও জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button