দূর্ঘটনাশিরোনাম

রূপনগর বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২২ ইউনিট

রাজধানী ঢাকার মিরপুরের রূপনগর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করছে।
বুধবার দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিস সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ এ হালনাগাদ তথ্য জানায়।
এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটে রূপনগর বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২২ ইউনিট ঘটনাস্থলে গেছে।
তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button