আন্তর্জাতিক সংবাদশিরোনাম

হিজাব খুলতে বলায় চাকরি ছাড়লেন স্কুল শিক্ষিকা

ভারতের মুম্বাইয়ের একটি স্কুলে হিজাব এবং নিকাব খুলতে বলায় চাকরি ছাড়তে বাধ্য হলেন শিক্ষিকা। সাবিনা খান নাজনীন (২৫) নামের এই শিক্ষিকা কুরলায় বিবেক ইংলিশ স্কুলে দুই বছর ধরে তথ্য যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে পড়াতেন।
সাবিনা অভিযোগ করেন, জাতীয় সঙ্গীত গাওয়ার সময় তাকে বলা হয় বোরকা পরে জাতীয় সঙ্গীতে অংশগ্রহণ করা যাবে না। তাই তাকে বোরকা খুলতে বলা হয়। কিন্তু তিনি আপোষ করেননি এবং মঙ্গলবার চাকরি ছেড়ে দেন।
সাবিনা বলেন, ‘আমি দুই বছর ধরে ওই স্কুলে শিক্ষকতা করছি। কিন্তু গত জুন মাসে স্কুলে নতুন প্রধান শিক্ষিকা দায়িত্ব গ্রহণ করার পর থেকে হিজাব পরার কারণে আমাকে নানা রকম হয়রানির শিকার হতে হচ্ছে। আমাকে দৈনিক বোরকা ও নেকাব খোলার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। কিন্তু বোরকা আমার ঐতিহ্যগত পোশাক এবং এটা পরা আমার সাংবিধানিক অধিকার।’
স্কুলের প্রধান শিক্ষক বিক্রম পিল্লাই এই অভিযোগ অস্বীকার করলেও স্কুলের নতুন কিছু নিয়ম চালু হয়েছে এই কথা স্বীকার করেছেন। তিনি জানান, সোমবার স্কুল পরিচালনা কমিটির বৈঠকে সাবিনার অভিযোগ নিয়ে আলোচনা করা হবে।
জানা যায়, সাবিনা ‘জয় হো ফাউন্ডেশন’ নামের একটি বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করে। তারা বিষয়টি নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন।
সংস্থার ট্রাস্টি আদিল খত্রি বলছেন, ‘এটি একটি ধর্মীয় ও মৌলিক অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতার লঙ্ঘন। এটা সমাজের জন্য কোনভাবেই ভালো নয়।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button