রুমায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর

লোঙা খুমি, রুমা, বান্দরবান : সারা বাংলাদেশে ন্যায় আশ্রয়ন প্রকল্পের ভূমিহীন ও গৃহহীন অসহায় ব্যক্তিদের উপহারের জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেছেন । আজ বুধবার (২২মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তন সভা কক্ষে চতুর্থ পর্যায়ে ১১০জন গৃহায়ণ উপকার ভোগী সহ উপজেলায় বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা সহ স্থানীয় গনমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এই শুভ উদ্ধোধন অনুষ্ঠান আয়োজন করেন। বরাদ্দকৃত ঘরের মধ্যে বিশেষ বিবেচনায় আওতায় রয়েছেন, প্রতিবন্ধী,বিধবা,স্বামী পরিত্যক্তা সহ একেবারেই নাজুক পরিবারদের প্রাধান্য দেয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন রুমা ইউএনও মহোদয় মামুন শিবলী । এই পর্যন্ত রুমায় বরাদ্দকৃত ঘরের সংখ্যা, ১তম পর্যায়ে ৭০টি, ২য় পর্যায়ে,২২০টি, ৩য় পর্যায়ে ২০টি, ৪থ পর্যায়ে ৩৬০টি, সর্বমোট : ৬৭০টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে । প্রতিটি উপকার ভোগী নিজস্ব ঘরের দলীলও পাচ্ছেন। ঘর বরাদ্দ দেওয়া তথা বাছাই ক্ষেত্রে ইউএনও মহোদয় রুমায় ১,২,৩,৪ নং ইউনিয়ন সমূহ একেবারেই দুর্গম পাহাড়ি প্রতিটি জনগোষ্ঠীর গ্রামের স্বয়ং সরেজমিনে উপস্থিতি থেকে বরাদ্দ দেয়া হয়েছে । নিঃসন্দেহে ঘর বরাদ্দ দেওয়া ক্ষেত্রে খুবই চমৎকার একটি মাইলফলক উপস্থাপন করেছেন । পরবর্তী তথা চলমান গৃহায়ণ নির্মাণের সম্পন্ন করতে এলাকার সকল সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।




