রুমায় বিএনপির আহবায়ক কমিটি গঠনের মতবিনিময়

লোঙা খুমি,রুমা ( বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানে রুমায় বাংলাদেশ জাতীয়তাবাদী -দল (বিএনপি) কে নতুন করে সাজিয়ে গুছিয়ে তুলতে এবং নেতাকর্মীদের চাঙ্গা করে দলকে সুসংগঠিত করা তোলার প্রয়োজনীয় লক্ষ্যে এক মত বিনিময় সভা আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুর ১২টায় রুমা বাজার ভিতরে শেডে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২০১৪ সালের পর গত সংসদ নির্বাচনে পর নিস্ক্রিয় থাকা প্রকাশে রুমা বিএনপি মতবিনিময় সভা এটিই প্রথম বললে চলে ।
রুমা উপজেলা বিএনপির বহিষ্কৃত (সভাপতি) জিংসমলিয়ান বমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার বিএনপির নেতা দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কারী চনুমং মার্মা ।

চনুমং মার্মা বলেন দেশ এখন অতি ভারাক্রান্ত মধ্যে দিন যাচ্ছে , গনতন্ত্র উদ্ধারের / প্রতিষ্ঠিত করতে সামনে সময়গুলোতে অনেক কঠিন কর্মসূচি আসবেই। দলকে সাজাতে হবে মূহুর্তে। যারা দলের মনে প্রানের কাজ করবে, দলের প্রোগ্রাম গুলোতে অংশগ্রহণ, জাতীয় প্রোগ্রাম নিয়মিত অনুশীলন, কেন্দ্রীয় বিএনপি নির্দেশনা মেনে পরিশ্রম করবে, ওইসব নেতা কর্মীদের নতুনভাবে আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। এতে আগামী দিনের বিএনপি যেকোনো কাজে ইস্পাত শক্তি সঞ্চয় হবে।
প্রধান অতিথি চনুমং মার্মা বলেন, কমিটি গঠনে কোনো গ্রুপিং চেতনার মনোভাব থেকে সদস্য বাছাই করা যাবেনা বলে জানান। নিয়মিত দলীয় প্রোগ্রাম, জাতীয় প্রোগ্রাম গুলোতে পাশে থেকেছেন তাদেরই যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের নিয়ে জেলা কমিটি নির্দেশনা ও পরামর্শ মোতাবেক কাজ করার আহবান জানিয়েছেন জেলা যুগ্ম সম্পাদক চনুমং মার্মা। তবে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০নং বান্দরবান আসনে সাচিংপ্রু জেরী পক্ষে নেতৃত্ব দানকারী মোঃ ইদ্রিস মিয়া, লুপ্রু মার্মা ছাড়া কাউকে উপস্থিত হতে দেখেনি। অনুপস্থিতি বিষয়ে (২০১৪ সালের কমিটির সহ-সভাপতি) দুর্দিনে ত্যাগী নেতা লাললিয়ান সম বম (পালিয়ান হেডম্যান) বলেন, আমাদের কমিটি এখনো কেন্দ্রীয় থেকে বিলুপ্ত করা হয়নি ! যতদুর শুনেছি বর্তমান জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক নেতৃত্বে এই পর্যন্ত ৩/৪টি আহ্বায়ক কমিটি করা হয়েছে । কোন কমিটির ধরে রাখতে পারেনি এটি খুবই দুঃখজনক। তবে বিএনপি রাজনৈতিক সাথে যেহেতু জড়িয়ে আছি সামনে দিনেরও এই দলের সাথে কাজ করে যাবো। উপস্থিত সর্বসম্মতিক্রমে পাইন্দু, গালেঙ্গ্যা ও রেমাক্রীপ্রাংসা ইউনিয়নের ৩০সদস্য বিশিষ্ট কমিটি ও রুমা সদর ইউনিয়নের ৪০ সদস্য বিশিষ্ট কমিটি মোট চার ইউনিয়নের চারটি আহবায়ক কমিটি গঠন করে আগামী এক সপ্তাহের মধ্যে জেলা বিএনপির কাছে পাঠাতে বলা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা দেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের বান্দরবান জেলা নতুন কমিটির সাধারণ সম্পাদিকা এডভোকেট উম্যাসিং মার্মা, রুমা বিএনপি ত্যাগী নেতা যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইদ্রিছ মিয়া, সাংগঠনিক সম্পাদক লুপ্রু মার্মা উদ্দীয়মান বিএনপি নেতা, অংথোয়াইচিং মার্মা, সাবেক মেম্বার নুরুল কবির, কৃষক দলের সাবেক সভাপতি আবদুল মোতালেব, ভানরৌপুই বম, থোয়াইচিংঅং মার্মা ও উচমং মার্মা প্রমুখ। সভা শেষে জেলা বিএনপি মহিলা দলের সাধারণ সম্পাদিকা (রুমা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান) নেতৃত্বে রুমা উপজেলা বিএনপি মহিলা দলের আহবায়ক কমিটি গঠন করা হরা হয়।




