slider

রাস্তা কেটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা: থানায় অভিযোগ

গোয়াইনঘাট (সিলেট) : সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পাঁচপাড়া তুড়গ্রামে বাড়ির রাস্তা কেটে জোরপূর্বক দখলের চেষ্টা করেছে মাটি খেকো নূর-আফতাব-নজরুল গংরা।
০৬ মার্চ, শনিবার দিবাগত রাত আড়াইটায় মরহুম তাফাজ্জুল মাস্টারের বাড়ির রাস্তা প্রায় একলক্ষ টাকায় নির্মিত চলাচলের রাস্তার মাটি কেটে ক্ষেতের জমির সমান করে দেয়।
এবিষয়ে ০৬ মার্চ দুপুর ১২টায় তজম্মুল আলী বাদী হয়ে গোয়াইনঘাট থানায় ৯ জনের নাম উল্লেখ করে অভিযোগ করেন। অভিযোগে তিনি রাস্তার জমির বিবরণ তুলে ধরেন। এবং গভীর রাতে রাস্তা কেটে জোরপূর্বক দখলের জন্য দেশীয় অস্ত্র দা, লোহার রড, রোল, উড়া-কোদাল ইত্যাদি নিয়ে বাড়ির মানুষের উপর আক্রমণের চেষ্টা করে।
অভিযোগের পরে গোয়াইনঘাট থানা পুলিশ তদন্ত করলে অভিযোগের বাস্তবতা পায়।
.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button