বিজ্ঞান ও প্রযুক্তিশিরোনাম

রাশিয়ায় সাইবার হামলার জন্য প্রস্তুত সিআইএ : এনবিসি নিউজ

রাশিয়ায় সাইবার হামলার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে সিআইএ। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এ খবর জানিয়েছে।
এনবিসি জানায়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার যে অযাচিত হস্তক্ষেপ করছে তার জবাব হিসেবেই রাশিয়ায় সাইবার হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে সিআইএ। তবে সাইবার হামলাট ঠিক কী ধরণের হবে বা রাশিয়ার কোন প্রকল্পের ওপর হামলা চালানো সে ব্যাপারে কিছুই জানায়নি সংবাদমাধ্যমটি।
এনবিসি তাদের এক প্রতিবেদনে জানায়, সিআইএকে হোয়াইট হাউজ থেকে রাশিয়ায় সাইবার হামলা চালানোর ব্যাপারে অভিনব কিছু পথ বের করার নির্দেশ দেয়া হয়েছে। বলা হচ্ছে, মস্কো নেতৃবৃন্দকে বিব্রত করতেই এই হামলার নির্দেশ দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
সাইবার হামলাটি ঠিক কী ধরণের হবে তা না জানানো হলেও মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কূট কৌশল উন্মোচন করতে পর্যাপ্ত নথিপথ সংগ্রহ করাই হবে এই হামলার উদ্দেশ্য। এক্ষেত্রে পুতিনের আর্থিক লেনদেনের তথ্য উন্মোচনের ব্যাপারে জোর দেওয়া হবে।
তবে মার্কিন গোয়েন্দা সংস্থার একজন উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সাইবার হামলার ব্যাপারে সমস্ত প্রস্তুতি নেয়া হলেও শেষপর্যন্ত অভিযান চালানো হবে কি না এই ব্যাপারে প্রেসিডেন্ট বারাক ওবামা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button