খেলা

রাশিয়ার টিকিট : সবচেয়ে ছোট দলের বড় সাফল্য

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ছোট দল হিসেবে জায়গা করে নিয়েছে আইসল্যান্ড। ২০১৬ ইউরোর কোয়াটার ফাইনাল খেলা দলটি কসোভোকে ২-০ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। দলের হয়ে একটি করে গোল করেন গিলফি সিগার্ডসন ও বার্নলি জোহান গাডমুন্ডসন।
“ভাইকিংস” খ্যাত আইসল্যান্ড বাছাইয়ের আই গ্রুপ থেকে ১০ খেলার ৭টিতেই জিতেছে। দেশটির জনসংখ্যার মধ্যে নারী-পুরুষ মিলিয়ে ফুটবলার আছে মোটে ২০ হাজার। অথচ সাড়ে তিন লাখ মানুষের ছোট্ট এই দেশটিতে প্রতি ৫০০ জনে একজন উয়েফা মনোনীত কোচ খুঁজে পাওয়া যায়। মূলত ফুটবলের ঘরোয়া কাঠামোর বদৌলতে এমন চমক সৃষ্টি করতে পেরেছে ছোট্ট এই দেশটি।
গত ইউরোয় মাথার ওপর দু’হাত নিয়ে ছন্দে ছন্দে তালি বাজিয়ে গ্যালারিময় আনন্দ করতে দেখা যায় আইসল্যান্ডের সমর্থকদের। রাশিয়া বিশ্বকাপের টিকিট পাওয়ায় আবারো গোটা স্টেডিয়াম তালে তালে তালি বাজিয়ে উদ্বেল করে দেয়ার সুযোগ পেলো দেশটির সমর্থকরা। ইতোমধ্যেই গোটা আইসল্যান্ড উৎসব মঞ্চে পরিণত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button