শিক্ষা

রাত ৮টার পর টিএসসির কর্যক্রম শেষ করার নির্দেশ

রাত আটটার মধ্যেই টিএসসি কেন্দ্রীক সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম শেষ করার নির্দেশ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।
টিএসসি পরিচালক এ এম এম মহিউজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টিএসসিতে অবস্থিত সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোকে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, বিবিধ বিবেচনায় ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে নিজ নিজ কার্যক্রম রাত আটটার মধ্যে শেষ করতে হবে।
তবে কাজের স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ অনুমতি সাপেক্ষে সময় রাত ১১টা পর্যন্ত এ শর্ত শিথিল করা যেতে পারে বলে এতে উল্লেখ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button