শিক্ষাশিরোনাম

জাবিতে অবরোধের ঘোষণা

সংবাদদাতা, জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পে অপরিকল্পিত মহাপরিকল্পনা, ছাত্রলীগকে দুই কোটি টাকা দেয়াসহ উপাচার্য ও তার পরিবারের বিরুদ্ধে উঠা দুর্নীতির বিচার বিভাগীয় তদন্তের দাবিতে মঙ্গলবার (৩ আগস্ট) প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা দিয়েছে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনকারীরা।
সোমবার (২ আগস্ট) অবরোধের সমর্থনে আয়োজিত বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এই অবরোধের ঘোষণা দেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান।
মিছিলটি সমাজ বিজ্ঞান অনুষদ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিন করে নতুন কলা অনুষদ ঘুরে পুরাতন প্রশাসনিক ভবনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাপ্পুর সঞ্চালনায় দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন বলেন, বর্তমান উপাচার্য ২০২২ সালকে কেন্দ্র করে অপরিকল্পিত পরিকল্পনাকে উন্নয়ন বলে চালিয়ে দিতে চায় যেন তার শাসনামলে উন্নয়নের টাকা লুটপাট করে খাওয়া যায়। ফলে প্রশাসন স্বেচ্ছাচারী দুর্নীতিপরায়ন হয়ে উঠেছে। ছাত্রলীগকে দুই কোটি টাকা দেওয়ার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানালে তিনি লুকোচুরির আশ্রয় নিয়েছেন।
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান বলেন, ‘আমরা অপরিকল্পনার কথা বলি প্রশাসন বলে আমরা দুষ্কৃতিকারী, ছাত্রলীগের টাকা কেলেঙ্কারির বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাই, প্রশাসন বলে আমরা দুষ্কৃতিকারী, পরিকল্পনা বিরোধী। শিগগিরই আমাদের দাবি মেনে নেন নতুবা কঠিন পরিস্থিতির মুখোমখি হতে হবে আপনাদের।’
এসময় আরো বক্তব্য রাখেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) সভাপতি মাহাথির মোহাম্মদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শোভন রহমান, ছাত্র ইউনিয়ন জাবি সংসদের কার্যকরী সদস্য মিখা পিরিগুয়ে।
এসময় আরো উপস্থিত ছিলেন- বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক রেজাউল করিম তালুকদার, দর্শন বিভাগের অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দীন, ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি নজির আমিন জয়, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সুস্মিতা মরিয়ম প্রমুখ। বাংলা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button