রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টীমের সেবামূলক কাজ

আশিকুর রহমান লিমন : ছবিটি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টীমের। করোনা মোকাবেলায় কাজ নিরলস কাজ করে যাচ্ছেন এই মেডিকেল টীম। ছবিটির মাঝের পিপিই পরিহিত জন হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট, যিনি সরাসরি সন্দেহজনক করোনা আক্রান্ত রোগীর নাক এবং মুখ থেকে নমুনা সংগ্রহ করেন। ছবির বামদিকে যিনি আছেন তিনি মেডিকেলটেকনোলজিস্ট ইপিআই,তিনি সেই সংগ্রহকৃত নমুনা ভ্যাক্সিনবক্সে বহন করে পরীক্ষা করার জন্য সিভিল সার্জন অফিস পাঠান। সাথে সাহায্য করার জন্য মাঠ পর্যায়ের সৈনিক হেলথ ইনস্পেকটর, হেলথ এসিস্ট্যান্ট, ড্রাইভার থাকেন সব সময়।
এই করোনা কালে যখন মানুষের মানবিকতার চুড়ান্ত পরীক্ষা হচ্ছে,যেখানে আত্মীয় স্বজনরা তাদের আপনজনকে এড়িয়ে চলছেন করোনা আক্রান্ত বলে,সন্তানরা বাবা মা কে ফেলে রেখে আসছে দুরে জঙ্গলে,তখন এই বীর যোদ্ধারা পরিবার পরিজন ছেড়ে সম্পূর্ণ মানবিকতার খাতিরে জীবন বাজি রেখে মানুষের মঙ্গলের জন্য নির্ভীক চিত্তে নিরলস কাজ করে যাচ্ছেন।
এই সময়, অনেকেই অল্প কিছু কাজ করেই মানুষের সাব্বাসি নেবার জন্য যেভাবে প্রচার প্রচারনায় মত্ত আছেন, সেখানে আমরা কতজন জানি নিরবে কাজ করে যাওয়া এই মহান বীরদের কথা। আমরা কি পারিনা এই বীরদের জন্য আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করতে যাতে তারা সম্পুর্ণ সুস্থ থেকে আমাদের এই রাজারহাট বাসীকে তাদের এই সেবা দিতে পারেন। তাদের কিছু চাওয়ার নেই, শুধু চায় আপনাদের দোয়া এবং অনুপ্রেরণা।




