Uncategorized

রাজারহাটে বোরো ধান ক্রয়ের লক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি : রাজারহাট উপজেলা পরিষদ চত্ত্বরে সরাসরি কৃষকদের নিকট থেকে ন্যায্য মূল্যে বোরো ধান ক্রয়ের লক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। এ বছর রাজারহাটে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে লটারির মাধ্যমে মোট ২১৮৪ জন কৃষক বাছাই করা হয়। এর মধ্যে নীতিমালা অনুযায়ী বড় কৃষক ১৮৬ জন (২০%), মাঝারি কৃষক ৭৪৮ জন (৩০%) এবং ক্ষুদ্র/প্রান্তিক কৃষক ১২৫০ জন (৫০%)। প্রতিজন কৃষক ১ মেট্রিকটন করে ধান দিতে পারবেন। এ বছর সরকারিভাবে বোরো ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ২৬ টাকা হিসেবে প্রতি মন ১০৪০ টাকা। চলতি মৌসুমে উন্মুক্ত লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে মোট ২১৮৪ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। উল্লেখ্য, রাজারহাট উপজেলায় মোট ৩০ হাজার ৭ শত ৭৮ জন তালিকাভুক্ত কৃষকের মধ্যে থেকে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ যোবায়ের হোসেন , সহকারী ভূমি কর্মকর্তা আকলিমা বেগম, রাজারহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, উপজেলা তথ্য কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা খাদ্য কর্মকর্তা, কৃষকগণ সহ সাংবাদিকবৃন্দ।আশিকুর রহমান লিমন ( কুড়িগ্রাম ) প্রতিনিধি : আজ রবিবার (২১ জুন) সকাল ১১ টার সময় রাজারহাট উপজেলা পরিষদ চত্ত্বরে সরাসরি কৃষকদের নিকট থেকে ন্যায্য মূল্যে বোরো ধান ক্রয়ের লক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। এ বছর রাজারহাটে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে লটারির মাধ্যমে মোট ২১৮৪ জন কৃষক বাছাই করা হয়। এর মধ্যে নীতিমালা অনুযায়ী বড় কৃষক ১৮৬ জন (২০%), মাঝারি কৃষক ৭৪৮ জন (৩০%) এবং ক্ষুদ্র/প্রান্তিক কৃষক ১২৫০ জন (৫০%)। প্রতিজন কৃষক ১ মেট্রিকটন করে ধান দিতে পারবেন। এ বছর সরকারিভাবে বোরো ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ২৬ টাকা হিসেবে প্রতি মন ১০৪০ টাকা। চলতি মৌসুমে উন্মুক্ত লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে মোট ২১৮৪ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। উল্লেখ্য, রাজারহাট উপজেলায় মোট ৩০ হাজার ৭ শত ৭৮ জন তালিকাভুক্ত কৃষকের মধ্যে থেকে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ যোবায়ের হোসেন , সহকারী ভূমি কর্মকর্তা আকলিমা বেগম, রাজারহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, উপজেলা তথ্য কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা খাদ্য কর্মকর্তা, কৃষকগণ সহ সাংবাদিকবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button