Uncategorized

রাজারহাটে জমি নিয়ে সংঘর্ষে ৫ জন আহত

রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউ পি ধনঞ্জয় ফুটানীপাড়া গ্রামে ৫০ শতক জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে দুই পক্ষের পাচঁজন আহত হয়েছে। প্রত্যক্তদর্শীরা জানান, সকালে ঐ জমির পূর্ব মালিক সাবেক ইউ পি চেয়ারম্যান আব্দুল হাকিম সরকার লোকজন ও ইয়াকুব আলীর লোকজনদের মধ্যে ৫০ শতক জমির মালিকানা দাবিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সংঘটিত হয়েছে।
খবর পেয়ে রাজারহাট থানার এস আই জহুরুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই গ্রুপকে ছত্রভঙ্গ করেন। পরে পরিবেশ পুনরায় উত্তপ্ত হলে রাজারহাট থানার ওসি জনাব রাজু সরকার অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসলে পরিবেশ নিয়ন্ত্রণে আসে। এলাকাবাসীরা জানান, ঐ জমি ক্রয় সুত্রে দীর্ঘদিন ধরে সাবেক ইউ পি চেয়ারম্যান আব্দুল হাকিম সরকার ভোগদখল করে আসতেছে। গত এক সপ্তাহের মধ্যে ঐ জমিতে একটি ঘড়,পরে কয়েকটি সুপারি গাছ এবং পরে রাতের অন্ধকারে আর একটা ঘড় উত্তোলন করে ঐ গ্রামের মৃত ছপুর উদ্দিনের পুত্র ইয়াকুব আলী গং।
গ্রামবাসীরা বলেন ওই জমির মালিক মৃত কেতু শেখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button