Uncategorized

রাজারহাটের ছিনাই ইউনিয়নে সমিতির নামে জমি দখল

রাজারহাট ( কুড়িগ্রাম ) প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের চতুর্ভুজ মৌজার একতা বাজারে পাশে একটি পুকুর ক্ষমতা খাটিয়ে দখল করেছে নামবিহীন সমিতি।
ওই জমির ক্রয়সূত্রে মৃত মালিক আব্দুল আজিজ গং। তারা দীর্ঘদিন পর্যন্ত ওই ৮১ শতকে আব্দুল আজিজ গং এর একটি বাড়ী সহ পুকুর ভোগদখল করে আসছে। কিন্তু নামবিহীন সমিতি ক্ষমতার দাপট খাটিয়ে পুকুর দখল করে নেয়।
জমির ক্রয়সূত্রে মালিক আব্দুল কাদির গং বাধা দিতে গেলে এলাকার মেম্বার খালিদ আহমেদ দেশীও অস্ত্র ও লাঠি সোটা নিয়ে ১০০ থেকে ২০০ জন মিলে সেই পুকুরে লাল নিশান টানিয়ে দেয় ।ওই নামবিহীন সমিতির নেতা মেম্বার বলেন সমিতি ঘর তুলবে দেখি কে কি করে। পরে রেজিটেশন বিহীন ওই সমিতি পুকুরের সীমানা পিলার নিশ্চিহ্ন করেন করে মাছ ছাড়েন।
অত্র ইউনিয়ন চেয়ারম্যান নুরুজ্জামান হক বুলু বলেন ওই জমি আজিজ গং এর। কিন্তু ওই নামবিহীন সমিতি কিসের ক্ষমতায় পুকুরটি দখলে নিলো আমার জানা নেই।
উপস্থিত সাংবাদিকদের লিজের বা সমিতির কাগজ পত্র তারা দেখাতে পারে নাই দখলকারীরা।
এ ব্যাপারে রাজারহাট থানায় একটি অভিযোগ করেছে আজিজ গং।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button