slider
রাজারহটে পাঠাভ্যাস কর্মসূচি ও বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়

আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : শিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়নে রাজারহাট উপজেলার ৫৪টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ও লাইব্রেরিয়ানদের নিয়ে শিক্ষার্থীদের পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা, নূরে তাসনিম।
আজ বুধবার সকাল ১০.৩০ মিনিটে অফিসার্স ক্লাবে বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজনে রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব, মোঃ আব্দুর রবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভূমি সহকারী কমিশনার জনাব, এস এম আরিফুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা জনাবা, সাইফুন্নাহার সাথী, বিশ্ব সাহিত্য কেন্দ্রের টিম লিডার জনাব আবু বক্কর লিটন, এসিস্ট্যান্ট ম্যানেজার হুমায়ুন কবির ও মোজাম্মেল প্রমূখ।
প্রথম পর্বে অনুষ্ঠানে শেষ দ্বিতীয় পর্বে বিশ্ব তামাক মুক্ত দিবস পলিত হয়।



