slider

রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রেতা খুকি আর নেই

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রেতা ও জয়িতা পুরস্কার পাওয়া দিল আফরোজ খুকি (৬২) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (১২ এপ্রিল) দুপুর ১টায় নগরীর মহিষবাথান এলাকার ‘মিশনারিস অব চ্যারিটি আশাদান মাদার তেরেসা আশ্রমে’ তিনি মারা যান।

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

খুকি স্ট্রোক করার পর দীর্ঘ দিন থেকে অসুস্থ ছিলেন। এতদিন রাজশাহী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। খবর পেয়ে ঘটনাস্থলে খুকিকে দেখতে যান রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, আরএমপির বিশেষ পুলিশ সুপার (নগর বিশেষ শাখা) মুহম্মদ আব্দুর রকিব, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা) মো: শামসুল ইসলাম।

রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘দিল আফরোজ খুকি মারা গেছেন। ঘটনা শোনার পর আমি সেখানে পরিদর্শনে যাই। খুকির পরিবারের সাথে কথা হয়েছে, জেলা প্রশাসনের উদ্যোগে তার লাশ ধর্মীয় রীতি মেনে দাফনের ব্যবস্থা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button