Uncategorized

রাজবাড়ীর যাত্রী ছাউনিতে পড়ে থাকা বৃদ্ধার লাশ দাফন করল পুলিশ

রাজবাড়ী সদরের বসন্তপুর বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনিতে গত শনিবার রাতে মৃত্যুবরণ করে অজ্ঞাত পরিচয় এক নারী। বয়স আনুমানিক ৭০ বছর। করোনা রোগী সন্দেহ সারা রাত কেউ লাশের কাছে যাওয়ার সাহস পাচ্ছিল না।
অবশেষে সেই নারীর লাশ দাফন করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ। একই সঙ্গে লাশ থেকে নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ নুরুল ইসলাম জানান, শনিবার দুপুর ২টার দিকে যাত্রী ছাউনিতে পরে থাকা অজ্ঞাত ওই মৃত্যু বরণ করে। তবে করোনাভাইরাসে ওই নারীর মৃত্যু হতে পারে, এমন আতঙ্কে লাশটির কাছে যাচ্ছিল না কেউ।
পরে খবর পেয়ে সদর থানা পুলিশ ও স্বাস্থ্য বিভাগ গিয়ে লাশটি উদ্ধার করে এলাকাবাসীর সহযোগিতায় জানাজা শেষে দাফন করে।
এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে ওই নারীর লাশের নমুনা সংগ্রহ করেন জেলা সদর হাসপাতাল।
জানা যায়, শনিবার বিকাল ২টার দিকে বসন্তপুর বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনিতে মৃত্যুবরণ করেন ওই নারী। পরে শনিবার দিবাগত রাত ১টার দিকে কোভিড-১৯ আক্রান্ত সন্দেহভাজন রোগী হিসেবে পুলিশের বিশেষ ব্যবস্থাপনায় বসন্তপুর রেলওয়ে স্টেশন ঈদগাহ ময়দানে জানাজা শেষে ঈদগাহ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ সময় সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আমিনুল ইসলাম, সাব-ইন্সপেক্টর (এসআই) হেমায়েত হোসেনসহ এলাকার ১০-১৫ জন মুসল্লি উপস্থিত ছিলেন।
পুলিশ ও এলাকাবাসীর ধারণা, অসুস্থ ওই অজ্ঞাত বৃদ্ধাকে তিন দিন আগে রাতের আঁধারে কেউ হয়ত বসন্তপুর ছাত্রী ছাউনিতে ফেলে রেখে গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button