রাজনীতিশিরোনাম

রাজনীতিবিদ হিসেবে পরিচয় দিতে লজ্জা লাগে: নাসিম

ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, সম্রাট আর পাপিয়াদের মতো দুর্নীতিবাজ দুর্বৃত্তদের কারণে আমাদের সব অর্জন মুছে যাচ্ছে। এদের জন্য নিজেকে একজন রাজনীতিবিদ হিসেবে পরিচয় দিতে লজ্জা লাগে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত ‘সাংস্কৃতিক ও প্রগতিশীল সমাজ বিনির্মাণে নেতৃত্বের ভূমিকা এবং আমাদের প্রধানমন্ত্রী’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি দমন করতে আমরা সফল হয়েছি। জঙ্গিবাদ দমনে যদি সফল না হতো, তাহলে বাংলাদেশ আজ লাশের স্তূপে পরিণত হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিংহের মতো নেতৃত্ব দিয়েছেন বলে আজ জঙ্গিমুক্ত বাংলাদেশ। গুলশানের জঙ্গি হামলা অত্যন্ত সুকৌশলে মোকাবিলা করেছেন।
তিনি আরও বলেন, কে এদের জন্ম দিয়েছেন‌। কাদের আশ্রয়-প্রশ্রয়ে তারা গডফাদার হয়েছে, তাদের খুঁজে বের করতে হবে। আশ্রয়-প্রশ্রয়দাতাকে আইনে সোপর্দ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান।
এসময় বক্তব্য দেন কলামিস্ট অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমদ, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (কুষ্টিয়া) উপাচার্য অধ্যাপপ ড. রাশিদ আসকারী, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ড. আব্দুল মান্নান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button