শিক্ষাশিরোনাম

রাজধানী দিনভর বিক্ষোভ : উত্তরায় বাসে আগুন

বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে র বিভিন্ন স্থানে মঙ্গলবার বিকালেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এর মধ্যেই উত্তরায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।
তবে কে বা কারা এই দুই বাসে আগুন দিয়েছে-তা নিশ্চিত হওয়া যায়নি। বিকাল সোয়া তিনটার দিকে বুশরা ও এনা পরিবহনের বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়া হয়।

দিনভর রাজধানী মিরপুর, ফার্মগেট, শাহবাগ, মতিঝিল, তেজগাঁও, আজিমপুর, নিউমার্কেট, রামপুড়া ব্রিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।
রোববার জাবালে নূর পরিবহনের একটি বাস রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলের সামনের সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর তুলে দেয়।শিক্ষার্থী বিক্ষোভ-সড়ক দুর্ঘটনা
বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থালেই প্রাণ হারান শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মীম ও আব্দুল করিম। এই ঘটনায় আহত হয় আরো অন্তত ১০ জন শিক্ষার্থী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button