slider

রাঙ্গামাটিতে পিসিপি’র সন্ত্রাসীদের হামলায় ছাত্র আহত

মোঃ হাবীব আজম, রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি শহরের টিটিসি স্কুলে আজ জেএসএস (সন্তু’র) ছাত্র সংগঠন পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি’র) ৭০-৮০ জন সন্ত্রাসীরা সকাল ১১.০০ টায় হামলা করে বাঙালী শিক্ষার্থীদের উপর ও তাদের গার্জিয়ানদের উপর।
টিটিসিতে আজ এসএসসি পরীক্ষা চলছিলো, এসময় এক পরীক্ষার্থীর বড় ভাই সিএনজি নিয়ে স্কুলের বাহিরে অপেক্ষা করতে থাকলে তার উপর পিসিপি’র সন্ত্রাসীরা হামলা করে, লোহার রড, গাছের বাটাম ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে।
পরে পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে বের হলে টিটিসি’র বাহিরে ১০/১২ জন পরীক্ষার্থীর উপর হামলা করে তাদেরও আহত করে পিসিপি’র সন্ত্রাসীরা।
পিসিপি’র সন্ত্রাসীদের হামলায় ৩জন গার্জিয়ান ও ৫জন পরীক্ষার্থী আহত হয়।
আগামী ১১/১০/২২ ইং তারিখ হতে ১৮ তারিখ পর্যন্ত প্র্যাক্টিক্যাল পরীক্ষা দিতে এখন শিক্ষার্থীরা নিরাপত্তার সংকটে ভুগছে, তাদের উপর হামলার আশংকা করছে। তারা নিরাপত্তার দাবী করছে।
রাঙ্গামাটি শহরে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে পিসিপি’র সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে গেরিলা স্টাইলে হামলা চালিয়ে বাঙালী ছাত্র ও যুবকদের আহত করছে। তারা সংঘবদ্ধ হয়ে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে হামলা চালিয়ে পালিয়ে যায়। এই ব্যাপারে প্রশাসনকে সচেতন ও সর্তক থেকে নিরাপত্তা দেওয়ার জন্য সচেতন মহল দাবী করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button