Uncategorized

রাঙামাটিতে মোটর সাইকেল ও চাদেঁর গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রাঙামাটি প্রতিনিধি ঃ রাঙামাটিতে মোটর সাইকেল ও চাঁেদর গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।
সোমবার সকাল ৯ টায় মানিকছড়ি রুপচত্ত্বর মোড়ে ঘাঘড়া দিক থেকে আসা মোটর সাইকেল আরোহী ও রাঙামাটি থেকে ঘাঘড়ামুখী চাঁেদর গাড়ি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হয়।
নিহত হলেন,খাগড়াছড়ির গোলাবড়ীর পানখাইয়া পাড়ার সুইজাইউ মারমার ছেলে উচিমং মারমা।তিনি জুম ফাউন্ডেশন রাঙামাটি শাখার মনিটরিং অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।
এদিকে চাঁেদর গাড়ির চালক ও হেলপার ঘটনাস্থলে গাড়ি রেখে পালিয়ে যায়। চাঁেদর গাড়ি নং-(সিলেট-ট ৫১৫০)।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস,সেনাবাহিনী ও পুলিশের একটি তদন্ত দল লাশটি রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button