sliderস্থানিয়

রাঙামাটিতে জেলা প্রশাসকের সঙ্গে রেড ক্রিসেন্ট ইউনিটের বৈঠক

মোঃ কামরুল ইসলাম,রাংগামাটি প্রতিনিধি: সহশিক্ষা কার্যক্রমকে আরো গতিশীল ও সময়োপযোগী করে তোলার লক্ষ্যে রাঙামাটি জেলা প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মহোদয়ের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিট।

বৈঠকে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক মোঃ হাবিব উল্লাহ। সভায় জেলার বিভিন্ন শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং যুবসমাজকে স্বেচ্ছাসেবামূলক কাজে আরও বেশি সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে জেলা ও উপজেলার শিক্ষা অফিসারগণ উপস্থিত ছিলেন। এছাড়া রাঙামাটি জেলা ইউনিটের অ্যাডহক কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান এস. এম. শফিউল আজম, সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম সাকিল এবং ইউনিট লেভেল অফিসার মোঃ আব্দুল গণি বৈঠকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি ইউনিটের ভারপ্রাপ্ত যুব প্রধান দেলোয়ার হোসেন তানভীর, সকল উপজেলার টিম লিডার এবং জেলার এছাড়া উপস্থিত ছিলেন রাঙামাটি ইউনিটের ভারপ্রাপ্ত যুব প্রধান দেলোয়ার হোসেন তানভীর, সকল উপজেলার টিম লিডার এবং জেলার যুব সদস্য মোঃ মেহেরাজ উদ্দীন শান্ত, মোঃ নুরুল আমিন জুবায়েদ, মোঃ সাকিল এবং মো সাজিদসহ আরো অনেকেই সদস্যবৃন্দ।

সভায় জেলা প্রশাসক শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে যুক্ত করার পাশাপাশি রেড ক্রিসেন্টের কার্যক্রমকে বিদ্যালয়ভিত্তিক আরও প্রসারিত করার আহ্বান জানান। তিনি বলেন, সহশিক্ষা কার্যক্রম শুধু শিক্ষার্থীদের ব্যক্তিত্ব গঠনে নয়, ভবিষ্যতে একজন সচেতন নাগরিক হিসেবে তাদের এগিয়ে যেতে বড় ভূমিকা রাখবে।

রেড ক্রিসেন্টের নেতৃবৃন্দ জানান, এই ধরনের উদ্যোগ রাঙামাটির শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে নতুন দিগন্ত উন্মোচন করবে। বৈঠক শেষে আগামী দিনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহশিক্ষা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button