slider

রসিক নির্বাচনে কে হবে নৌকার মাঝি

আব্দুর রহমান রাসেল,রংপুর ব্যুরো: রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনকে সামনে রেখে নগরীর বিভিন্ন পাড়া মহল্লা ও চায়ের দোকানে চলচ্ছে নির্বাচনী প্রচার-প্রচারণা। স্থানীয়রা বলছেন,কে হবে নগর পিতা। সেই ভোটের হিসাব নিকাস নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। আজ রোববার দলীয় মনোনায়ন ফরম নিয়েছেন রংপুর মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল।
তবে নগরী জুড়ে শুরু হয়েছে নৌকা নিয়ে নানা মূখী আলোচনার ঝড়। কে হবে নৌকার মাঝি। কেই বা করবে নগরবাসীর উন্নয়ন। নগরীকে একটি পরিকল্পিত সুন্দর, যানজটমুক্ত, পরিচ্ছন্ন, বেকারমুক্ত এবং শিক্ষা সাংস্কৃতির উর্বর ভূমিতে পরিনত করার জন্য নিজেকে প্রতিশ্রুত হিসেবে দাবি করেন তারা।
তবে চলতি সপ্তাহে মনোনয়ন বোর্ড যাকে মেয়রপ্রার্থী মনোনীত করবে তার পক্ষেই সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
রংপুরে স্বাধীনতার ৫২ বছরে আওয়ামী লীগের এমপি ছিল মাত্র সাড়ে তিন বছর। বাকী সময়টি জাতীয় পার্টি ও বিএনপির দখলে ছিল। জাতীয় পার্টির দখলে ৩৯ বছর। এই রাহুর গ্রাস থেকে রংপুরবাসীকে বেরুতে হবে। উন্নয়নের পক্ষে একট্রা হতে হবে। এ কারণে রংপুর সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভদৃষ্টি চাই।
এদিকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী কে হবেন, তা এখনো দলীয়ভাবে চূড়ান্ত হয়নি। নৌকা পেতে চান রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি ম-ল, রংপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবু ও রংপুর মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এম, এ. মজিদ। এখনো দলীয় মনোনায়ন ফরম নেওয়া নিয়ে ঢিলেঢালা ভাবে চলচ্ছেন তারা।
দুই নেতা দলের হাইকমান্ডের দিকে তাকিয়ে আছেন। তারা হলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা চৌধুরী খালেকুজ্জামান ও রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু।
জানা গেছে,গত রবিবার রংপুর মহানগরীর বেতপট্টিতে দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় নৌকা প্রতীকের মনোনয়নের জন্য দলের মনোনয়ন বোর্ডে কয়েকজন প্রার্থীর নাম পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে অংশ নিতে ১৪৩ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ১০২ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের ভোটগ্রহণ করা হবে। নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর। ১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। প্রতীক বরাদ্দ দেওয়া হবে পরের দিন ৯ ডিসেম্বর। প্রার্থীরা ১৭ দিন প্রচারের সুযোগ পাবেন। ২৭ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সব ভোটকেন্দ্রে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হবে।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসির যুগ্ম সচিব নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক আবদুল বাতেনকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button