বিবিধশিরোনাম

রসায়নে নোবেল তিন গবেষকের

জটিল মলিকিউলের ছবি তৈরির সাফল্যকে শ্রদ্ধা জানিয়ে এবারের রসায়নে নোবেল ঘোষণা করা হলো। রসায়নে নোবেল পেলেন জ্যাক ডুবশে, জোয়াকিম ফ্রাঙ্ক এবং রিচার্ড হেন্ডারসন। ১১ লাখ মার্কিন ডলারের পুরস্কার মূল্য তারা সমানভাবে ভাগ করে নেবেন। তাদের উদ্ভাবিত পদ্ধতির নাম ক্রায়ো ইলেক্ট্রন মাইক্রোস্কোপি। এতে বায়ো মলিকিউলগুলোকে আরো স্বচ্ছ, আরো উচ্চ রিজোলিউশনে দেখা সম্ভব। এই উদ্ভাবন বায়োকেমিস্ট্রি জগতে বিপ্লব এনেছে। জিকা ভাইরাস নিয়ে গবেষণায় এই আবিষ্কার বিশেষ সহায়ক হয়েছে।
আগে মনে করা হতো, ইলেক্ট্রন মাইক্রোস্কোপ কেবল ডেড ম্যাটারের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। কারণ ইলেক্ট্রন বিম বায়োলজিক্যাল মেটিরিয়াল ধ্বংস করে। স্কটিশ বিজ্ঞানী হেন্ডারসন এই অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে প্রোটিনের ত্রিস্তরীয় (‌থ্রি–ডি)‌ ছবি তুলতে সমর্থ হন। জার্মানিতে জন্ম নেয়া নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক জোয়াকিম ফ্রাঙ্ক এই প্রযুক্তিকে আরো মসৃণ করেন।
অপরদিকে সুইসজারল্যান্ডের বিজ্ঞানী ডুবোকে বায়ো মলিকিউলের কোনো বিকৃতি না ঘটিয়ে হিমায়িত করার পদ্ধতি আবিষ্কার করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button