উপমহাদেশশিরোনাম

রণক্ষেত্র বেঙ্গালুরুতে মন্দির পাহারায় মুসলিম যুবকরা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্কিত এক পোস্টকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছে ভারতের বেঙ্গালুরু শহর। এর মাঝেই উঠে এলো সাম্প্রদায়িক সম্প্রতির উজ্জ্বল দৃষ্টান্ত। একদিকে যখন এই সহিংসতার ছবি অন্যদিকে এর বিক্ষোভকারীদের আগুন থেকে মন্দির বাঁচাতে মানববন্ধন করে সারারাত মন্দিরে পাহারা দিলেন মুসলিম যুবকরা।
এনডিটিভি জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ পোস্টকে ঘিরে সংঘর্ষে এক এসিপিসহ অন্তত ৬০ পুলিশ কর্মকর্তা আহত ও পুলিশের গুলিতে এ পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে বিক্ষোভকারীরা অন্তত ২৪টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। থানায় রাখা ২০০টি মোটরসাইকেলও পুড়িয়ে দিয়েছে তারা।
কংগ্রেসের বিধায়ক অখণ্ড শ্রীনিবাস মূর্তির ভাইপো ফেসবুকে ওই পোস্ট দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে৷ এর প্রতিবাদে মঙ্গলবার রাস্তায় নেমে আসেন অসংখ্য মানুষ। তবে পুলিশ এ বিষয়ে অভিযোগ নিতে চায়নি বলে দাবি অনেকের। এরপর থেকেই ধীরে ধীরে সহিংস হয়ে ওঠে বিক্ষোভ।
অভিযুক্ত কংগ্রেস নেতার ভাইপোর দাবি, তিনি ফেসবুকে আপত্তিকর ওই পোস্ট করেননি। তার ফেসবুক আইডি হ্যাক করে অন্য কেউ এই কাজ করেছে। যদিও পরে সেই পোস্টটি ডিলিট করে দেয়া হয়েছে।
ব্যাঙ্গালুরু পুলিশের যুগ্ম-কমিশনার (ক্রাইম) সন্দীপ প্যাটেল জানিয়েছেন, সহিংসতার ঘটনায় অন্তত ১১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত কংগ্রেস বিধায়কের ভাইপোকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে ভারতীয় সংবাদসংস্থা এএনআই বেঙ্গালুরুর সহিংসতার একটি ভিডিও শেয়ার করেছে।
ভিডিওটিতে দেখা যায়, বেঙ্গালুরু শহরের ডিজে হাল্লি পুলিশ স্টেশন চত্বরে জড়ো হয়েছেন বহু মুসলিম যুবক। কিছুটা দূরেই তখন আগুন জ্বলছে। পরিস্থিতি সামলাতে তখন জোট বাঁধেন সেখানে উপস্থিত থাকা ৪০ জন যুবক। ক্ষিপ্ত জনতা যাতে মন্দির চত্বরে না পৌঁছতে পারে সেটি নিশ্চিত করতে হাতে হাত রেখে বিরাট মানববন্ধন গড়তে দেখা যায় তাদের। পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button