Uncategorized

রংপুর সুগারমিল চালুর দাবীতে গোবিন্দগঞ্জে সভা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত একমাত্র ভারি শিল্প প্রতিষ্ঠান রংপুর চিনিকল সহ ৬ টি বন্ধ চিনিকল চালুর দাবীতে কেন্দ্রীয় বাম ঐক্যফ্রন্টের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৮ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১ টার দিকে রংপুর সুগার মিল মহিমাগঞ্জ কার্যালয়ে শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজার সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, গনমুক্তি ইউনিয়ন ও সমন্বয়ক বাম ঐক্যফ্রন্টের আহবায়ক, নাসির উদ্দিন আহম্মেদ নাসু, বাসদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক সন্তোষ গুপ্ত, বাসদ কেন্দ্রীয় সদস্য শওকত হোসেন, কমিউনিষ্ট ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির আহবায়ক ইমাম গাজ্জালী, বাংলাদেশের সমাজতান্ত্রিক পাটির কেন্দ্রীয় প্রতিনিধি সারওয়ার মুর্শেদ, উপজেলা ওয়ার্কার্স পাটির সভাপতি এমএ মতিন মোল্লা, উপজেলা বাসদ আহবায়ক কমরেড রফিকুল ইসলাম রফিক, রংপুর সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, আখ চাষী শুকুর আলী ও আতোয়ারুল ইসলাম নান্নু প্রমূখ। উক্ত প্রতিবাদ সভায় বাম মৌচার কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে রংপুর সুগার মিল সহ ৬ টি বন্ধ চিনিকল চালু না করা হলে বৃহত্তম ঐক্যের মাধ্যমে আন্দোলন গড়ে তোলা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button