Uncategorized
জয়পুরহাটে জাতীয় প্রতিবন্ধী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি :”কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন প্রতিবন্ধী ব্যাক্তির নেতৃত্ব ও অংশগ্রহন”এই প্রতিপাদ্যে জয়পুরহাটে ৩০ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইমাম হাসিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন,জেলা মৎস্য কর্মকর্তা সরদার মহীউদ্দিন সহ স্থানীয় প্রতিবন্ধি প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা।




