Uncategorized

তুমব্রু বাজারে কাপড় ব্যবসায়ীর দোকানে দুর্বৃত্তদের হামলা ও ৩ দোকান চুরি

সীমান্ত প্রতিনিধি : নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বাজারে চোরের উপদ্রব বেড়েগেছে। সম্প্রতি সময়ে বাজারের একটি কাপড়ের দোকানে দুর্বৃত্তদের হামলার অভিযোগ উঠছে।
বৃহস্পতিবার(১২ নভেম্বর) সন্ধ্যা ৭.৩০ মিনিটে তুমব্রু বাজারে কাপড় ব্যবসায়ীর দোকানে দুর্বিত্তদের হামলা ও মধ্য রাতে ৩ দোকানে চুরির ঘঠনা ঘটেছে।
ঘুমধুম ইউনিয়নের ঐতিহ্যবাহী বাজার তুমব্রু বাজার। তুমব্রু বাজারে রয়েছে প্রায় শতাধিক দোকানঘর, শতাধিক দোকান থাকা সত্বেও বাজারে পাহাড়াদার নাই,পাহাড়াদার না থাকায় কয়েকদিন পরপর চুরি হয় কারো না কারো দোকান। দিনের শেষে রাত আসলে দোকানদারদের দুশ্চিন্তার মধ্যে রাত্রি যাপন করতে হয়।
জানাজায়, ১১/১১/২০২০ ইং বুধবার মধ্যরাতে ৩ দোকানের মধ্যে নুর আয়েশার খাদ্যের দোকান, নবী হোসেনের চা,য়ের দোকান এবং বশরের পানের দোকান। তাদের দোকানের ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১ লক্ষ টাকা। এমন পরিস্থিতিতে তুমব্রু বাজার ব‌্যবসায়ীরা পাহাড়াদার শুন‌্যে আতঙ্কে আছে বলে জানান ভুক্তভোগিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button