slider

রংপুর সদরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

রংপুর ব্যুরোঃ রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ও চন্দনপাট ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের ঘর নির্মাণ কাজের পরিদর্শন করেছেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।
আজ শনিবার দুপুরে সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়নের পুকুর পাড় এলাকায় ঘর নির্মাণ কাজের পরিদর্শন ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক আসিব আহসান। পরে চন্দনপাট ইউনিয়নের বাবু পাড়া এলাকায় নির্মাণ ঘর পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন এলজিআরডি রংপুর নির্বাহী প্রকৌশলী রেজাউল হক,সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর নাহার বেগম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মফিজার রহমান রাজু, চন্দনপাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button