Uncategorized

রংপুর বিভাগের ৫ জেলায় আরো ৫২ জন করোনায় আক্রান্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে রংপুর বিভাগের ৫ জেলায় ৫২ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ২২ জন, লালমনিরহাটে ১১ জন, গাইবান্ধায় ১০ জন, কুড়িগ্রামে ৮ জন ও পঞ্চগড়ের ১ জন রয়েছেন।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু সোমবার সন্ধ্যায় জানান, জেলায় আক্রান্তরা হলেন- রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পঞ্চগড় বোদার এক রোগী, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটিআই কর্নারে চিকিৎসাধীন এক জন, আরটিআই কর্নারের এক স্টাফ নার্স, পোস্ট অপারেটিভ ওয়ার্ডের এক স্টাফ নার্স , রংপুর মেট্রোপলিটন পুলিশের দুই কনস্টেবল, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এক কর্মকর্তা, প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতালের এক রোগী, খটখটিয়ার এক নারীসহ দুই জন, গুপ্তপাড়ার এক জন, বাবুখাঁর এক জন, সর্দারপাড়ার এক নারী, খামার মোড়ের এক জন, ধাপ এলাকার এক চিকিৎসক, শ্যামলী লেনের এক নারী, চেকপোস্টের এক নারী , লালকুঠির এক নারী, জি-৬ টাওয়ারের এক চিকিৎসক, শালবন মিস্ত্রিপাড়ার এক জন, পীরগাছা মডেল স্কুলের এক কিশোরী, উচাপাড়ার এক নারী করোনায় আক্রান্ত হয়েছেন।
লালমনিরহাট ১’শ শয্যা বিশিস্ট হাসপাতালের এক স্টাফ নার্স, চিকিৎসাধীন তালুক খুটামারার এক জন, আদিতমারী দক্ষিণ বালাটারীর এক জন, সদর বাবুপাড়ার এক জন, আপনপাড়ার এক জন, বড়বাড়ির এক জন, পূর্ব থানাপাড়ার এক জন, হাড়িভাঙ্গার এক জন,জেলা জজকোর্টের এক জন, ঘোষালা রোডের এক জন, তিস্তা তোকদারপাড়ার এক জন।
গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয় সুখনগরের এক নারী কর্মকর্তা, শাপলা মিলের এক জন, পশ্চিম থানাপাড়ার এক জন, ফুলবন্দির এক জন, সদরের এক নারীসহ তিন জন, এক চিকিৎসক , পৌরসভার এক জন, সাঘাটা অনন্ত পুরের এক জন।
কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীসহ তিন জন, সদর উপজেলা পরিষদের এক কর্মচারী, রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরএক স্টাফ নার্স, চিকিৎসাধীন দুই রোগী, রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক জন, উলিপুর আলহাদীর এক জন।
রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান, রংপুর জেলায় করোনায় আক্রান্ত ২ হাজার ২৬৬ জন। সুস্থ্ হয়েছেন ১ হাজার ৮১৯ জন ও মারা গেছেন ৩৮ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button