রংপুর বিভাগের পাঁচ জেলায় ৬৩ জন করোনায় আক্রান্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে রংপুর,গাইবান্ধা,কুড়িগ্রাম,লালমনিহাট ও নীলফামারী জেলায় ৬৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে রংপুর জেলা ও সিটি করপোরেশন এলাকায় ২৬ জন, লালমনিরহাট জেলায় ১৫ জন, কুড়িগ্রাম জেলায় ১৪ জন, গাইবান্ধা জেলায় ৬ জন ও নীলফামারী জেলার ২ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এদের মধ্যে সরকারী কর্মকর্তা, পুলিশসহ বিভিন্ন বয়সের নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধ রয়েছেন।
বিষটি নিশ্চিত করে শুক্রবার বিকেলে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নূরুন্নবী লাইজু জানান, রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নে ছয় জন, নগরীর লালকুঠিতে দুই জন, করোনা হাসপাতালের তিন কর্মচারী, রংপুর সিভিল সার্জন অফিসের এক কর্মচারী, রংপুর মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবল, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের এক কর্মচারী, বাবু খাঁ এলাকার এক জন, মেডিকেল পূর্বগেট এলাকার এক জন, কামাড়পাড়ার দুই জন, পল্লী বিদ্যুতের এক কর্মচারী, পীরগাছা উপজেলার এক জন, হারাগাছ পৌর এলাকার এক জন ও পীরগঞ্জ উপজেলার তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া কুড়িগ্রাম সদর উপজেলার নয় জন, উলিপুর উপজেলার তিন জন, ফুলবাড়ি উপজেলার এক জন, রাজারহাট উপজেলার এক জন, লালমনিহাট সদর উপজেলার ১১ জন, কালিগঞ্জ উপজেলার তিন জন, আদিতমারী উপজেলার এক জন, গাইবান্ধা সদর উপজেলার চার জন, গোবিন্ধগঞ্জ উপজেলার এক জন, ফুলছড়ি উপজেলার এক জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এর পাশাপাশি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নীলফামারী জেলার দুই জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।##




