শিরোনাম

রংপুর বিভাগের পাঁচ জেলায় ৬৩ জন করোনায় আক্রান্ত

রংপুর প্রতিনিধি : রংপুর বিভাগের পাঁচজেলায় করোনা রোগীর সংখ্যা প্রতিদিন বেড়েই চলছে। রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিহাট জেলার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৬৩ জনের। এর মধ্যে রংপুর জেলা ও সিটি করপোরেশন এলাকায় ২২ জন জন, কুড়িগ্রাম জেলায় ১৮ জন, লালমনিরহাট জেলায় ১৭ জন ও গাইবান্ধা জেলায় ৬ জন করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে সরকারী কর্মকর্তা, পুলিশ, চিকিৎসক, নার্সসহ বিভিন্ন বয়সী নারী, শিশু, পুরুষ ও বৃদ্ধ রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে রোববার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু জানান- আক্রান্তরা হচ্ছেন রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের দুই জন, পালপাড়ায় এক জন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দুই জন রোগী, মুলাটোলে তিন জন, ধাপ চেক পোষ্ট এলাকায় এক জন, মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবল, কেরানীপাড়ায় এক জন, রংপুর মেডেকেল কলেজ হাসপাতালের এক টেকনোলজিষ্ট, খলিফাপাড়ার এক জন, এনসিসি ব্যাংকের এক কর্মকর্তা, গনেশপুরের এক জন, ইসলামবাগের এক জন, মাষ্টার পাড়ার এক জন ও পীরগঞ্জ উপজেলার পাঁচ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
অপরদিকে কুড়িগ্রাম সদর উপজেলার ১৩ জন, উলিপুর উপজেলার দুই জন, নাগেশ্বরী উপজেলার দুই জন রৌমারী উপজেলার এক জন, লালমনিহাট সদর উপজেলার ১৬ জন, হাতিবান্ধা উপজেলার এক জন, গাইবান্ধা সদর উপজেলায় এক জন, গোবিন্ধগঞ্জ উপজেলায় দুই জন ও সাঘাটা উপজেলায় তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button