শিরোনাম

রংপুর অঞ্চলের চার জেলায় আরো ৪১ জনের করোনা শনাক্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে রংপুর অঞ্চলের চার জেলায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এর মধ্যে রংপুরে ২৪ জন, লালমনিরহাটে ১১
জন, কুড়িগ্রামে ৪ জন ও গাইবান্ধায় ২ জন রয়েছেন।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু রোববার সন্ধ্যায় জানান, রংপুর জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় আক্রান্তরা হলেন- রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউয়ের এক চিকিৎসক, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তাজহাটের এক রোগী, কেরানীপাড়ার এক জন, আরটিআই কর্নারে চিকিৎসাধীন রংপুর বেতারের এক কর্মকর্তা, ধাপ হাজীপাড়ার এক নারী, নগরীর আরপিসিসি’র এক নারী, ছালেক বাজারের এক জন, গুড়াতিপাড়ার এক জন, গোমস্তাপাড়ার এক নারী, নজিরেরহাটের এক জন, খটখটিয়ার এক জন, জুম্মাপাড়ার এক নারী, পীরগঞ্জ মিঠিপুর পানবাজারের এক জন, পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক, মিঠাপুকুরের এক জন, চিথলি পূর্বপাড়ার এক চিকিৎসক, বালারহাটের এক জন, বদরগঞ্জ বালুয়াভাটার এক জন, গঙ্গাচড়া বড়বিল মন্থোয়ার এক জন, গঙ্গাচড়া সদরের এক নারীসহ দুই জন, পীরগাছা বড়বাড়ির এক কিশোরী, পূর্বদেবুর এক জন, সৈয়দপুরে একজন করোনায় আক্রান্ত হয়েছেন।
লালমনিরহাট ১শ' শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন এক নারীসহ দুই জন, থানাপাড়ার এক জন, এনএসআই অফিসের দুই কর্মকর্তা, মহেন্দ্রনগরের এক নারী, আদিতমারী খুনিয়াগাছের এক জন, সর্দারপাড়ার একজন, বিন্নাগাড়ির এক জন।
কুড়িগ্রাম সদর গোরস্থানপাড়ার এক জন, হাসপাতালপাড়ার এক জন, পাটগ্রাম বুড়িমারী স্থলবন্দরের এক জন, বুড়িমারী নাটারবাড়ির এক জন, উলিপুর নুরপুরের এক নারীসহ দুই জন।
গাইবান্ধা সদর হাসপাতালপাড়ার এক জন, সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৪৪ জন। সুস্থ্ হয়েছেন ১ হাজার ৭৯০ জন আর মারা গেছেন ৩৭ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button