slider

রংপুরে ১শ নৌকার শো-ডাউন

রংপুর ব্যুরোঃ ১শ গাড়ীতে নৌকা সাজিয়ে শোডাউন করেছে আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মহানগরের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল ।
আজ রবিবার সকালে জেলা স্কুল মাঠ থেকে সুসজ্জিত ১শ টি নৌকার গাড়ীবহর নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন করে।
তুষার কান্তি বলেন, আগামী ডিসেম্বর মাসে হবে সিটি নির্বাচন তার আগে মানুষকে দেশের উন্নয়ন সম্পর্কে জানাতেই আমার এই উদ্যোগ। রংপুরের মানুষ প্রধানমন্ত্রীর এই উন্নয়ন দেখে তারা নৌকায় ভোট দিতে উদগ্রীব হয়ে আছেন।
আজ স্বাধীনতার ৫২বছর উপলক্ষে ৫২ নৌকা নিয়ে শোডাউন করার কথা থাকলেও মানুষ ভালোবেসে ১শ নৌকা নিয়ে এসেছে। তাই আমি যেভাবে মানুষের সাথে মিশে আছি আমিই নৌকার মনোনয়ন পাবো এবং বিপুল ভোটে বিজয় লাভ করবো।
তিনি আরো বলেন, মানুষ এখন আর লাঙ্গলে ভোট দিতে চায় না কারণ দেশের অন্যান্য যায়গার তুলনায় আমরা পিছিয়ে এর কারণ হলো আমাদের কোন নৌকার প্রতিনিধি নাই এজন্যই আমরা কোন বরাদ্যও পাইনা। যেটুকু উন্নয়ন হয়েছে তা প্রধানমন্ত্রী ভালোবাসা আর নেক নজরে হয়েছে। তাই এখন মানুষ বুঝে গেছে নৌকা ছাড়া অন্য কোথায় ভোট দেবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button