শিরোনাম

রংপুরে মাদক ব্যবসায়ী ও ফেরারী আসামীসহ বিভিন্ন অপরাধে ৪০ জন গ্রেফতার

রংপুর প্রতিনিধি : রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও ফেরারী আসামীসহ বিভিন্ন অপরাধে ৪০ জনকে গ্রেফতার করেছে । অভিযানে ২৬পিস ইয়াবা, ১০ বোতল ফেন্সিডিল এবং ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে এক নারী মাদক ব্যবসায়ীও রয়েছেন।
বৃহস্পতিবার রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নগরীর ফকিরাপাড়া, গোদাশিমলা, মডার্ণ ও গলাকাটা মোড় হতে গাঁজা, ফেন্সিডিল ও ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। এছাড়া বিভিন্ন এলাকায় চালানো অভিযানে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে কোতয়ালী থানায় ১০ জন, তাজহাট থানায় ১৫ জন, মাহিগঞ্জ থানায় ০৮
জন, হারাগাছ থানায় ০৫ এবং হাজিরহাট থানায় ০২ জন আসামি রয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button