রংপুরে মহান স্বাধীনতা দিবস নানান আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত
রংপুর ব্যুরোঃ বিভাগীয় নগরী রংপুরে মহান স্বাধীনতা দিবস নানান আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ শনিবার ভোর ৬ টায় বিভাগীয় নগরী রংপুরের প্রবেশ দ্বার মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য অর্জনে ৩১ বার তোপধ্বনী পুস্পমাল্য অর্পন গার্ড অব অনার প্রদান ও জাতীয় পতাকা উওলন সহ নানান আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে।
আজ সকাল ৬ টায় ৩১ বার তোপধ্বনী করে দিনটির সুচনা করা হয়। এর পর মুক্তিযুদ্ধের স্মারক অর্জনে পুস্পস্তবক অর্পন করেন রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভুঞা , রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর রেজ্ঞের পুলিশের ডিআইজি দেবদাস ভট্টাচার্য , রংপুর জেলা প্রশাসক, আসিব আহসান সহ বিভিন্ন সরকারী অফিসের উর্ধতন কর্মকর্তাবৃন্দ নগরীর বিশিষ্ট জনরা সহ সকল স্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করে। এরপর নগরীর ডিসির মোড় এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকর রহমানের ম্যুরালে প্রশাসনের কর্মকর্তা বৃন্দ সকল স্তরের মানুষ পুপস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করে। অপর দিকে সকাল ০৭ টায় আওয়ামীলীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতারা দলীয় কযালয় জাতীয় সংগীতর এর মাধ্যমে জাতীয় পতাকা উওলন ও বঙ্গবন্ধু ছবিতে পুস্পমাল্য অর্পন।



