শিরোনাম

রংপুরে বিপুল পরিমান গাঁজা ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুর প্রতিনিধি : বিপুল পরিমান গাঁজা ও ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা। এসময় জব্দ করাহয় একটি প্রাইভেট কার ও একটি ট্রাক।
র‌্যাব-১৩ মিডিয়া অফিসার সিনিয়র এএসপি সিদ্দিক আহমদ বুধবার দুপুরে জানান- গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল মঙ্গলবার রাতে রংপুর- কুড়িগ্রাম আঞ্চলিক সড়কের কাউনিয়া উপজেলার হলিদাবাড়ী রেলক্রসিং এলাকায় একটি মালবোঝাই ট্র্র্র্র্র্র্রাক তল¬াশী করে ৭৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী হিরু মিয়াকে গ্রেফতার করা হয়। তার বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার রামডাকুয়া গ্রামে। এসময় ট্রাকটিও জব্দ করা হয়।
অপরদিকে র‌্যাবের আরেকটি দল রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের এসকেজ বাজারে একটি প্রাইভেটকার তল্লাশী করে ৬২৬ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মেজবাহ উল মোকার রাবীন রাফীকে গ্রেফতার করে। তার বাড়ি লালমনিহাট সদর উপজেলার পূর্ব দালালপাড়া গ্রামে। এসময় কারটি জব্দ করা হয়।
র‌্যাবের জিঞ্জাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রাফী ও হিরু মিয়া জানান- তারা দীর্ঘদিন ধরে লালমনিহাট জেলার বিভিন্ন এলাকা থেকে গাঁজা এবং ফেনসিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে চালান পৌঁছে দিতো। তাদের বিরুদ্ধে স্ব স্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button