slider

রংপুরে শহীদ শেখ কামালের ৭৩তম জন্ম বার্ষিকী উদযাপন

রংপুর ব্যুরোঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামাল এর ৭৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে পস্পমাল্য অর্পন, আলোচনা সভা, গাছের চারা বিতরণ, প্রশিক্ষণ প্রাপ্ত আত্মকর্মি যুব ও যুব নারীদের মাঝে চেক বিতরণ এবং মডেল মসজিদে দোয়া মাহফিল ও প্রীতি ভলি-বল ম্যাচ সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
শুক্রবার সকালে রংপুর টাউন হলের সাহিত্য মঞ্চে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে পস্পমাল্য অর্পন শেষে রংপুর টাউল হলে আলোচনা সভা অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইব্রাহীম খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল আলিম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সাফিয়া খানম, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি সহ অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্কাউট প্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থিবৃন্দ উপস্থিত ছিলেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button