slider

রংপুরে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

রংপুর ব্যুরো : রংপুরে নিরাপদ মাতৃত্ব দিবস ২০২৩ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভায় মধ্যে দিয়ে পালিত হয় । গতকাল সোমবার সকালে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ এ বি এম আবু হানিফ ।

পুরাতন জেলা সিভিল সার্জন মিলনায়তনে আলোচনায় সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গীর কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রবি শঙ্কর মন্ডল, ডেপুটি সিভিল সার্জন, ডাঃ রুহুল আমিন।

এতে বক্তব্য রাখেন ঢাকা আহসানিয়া মিশন প্রতিনিধি সাহাবুল ইসলাম, ব্র্যাকের প্রতিনিধি আশরাফুল ইসলাম, ওয়াল্ড ভিশনের সুবাহ তালফা, ইএসডিও মাসুদ রানা, সেভ ড্য চিলড্রেনের ফরিদুল জুলফিজার প্রমূখ ।

সকালে জেলা সিভিল সার্জন মিলনায়তনে একটি বর্নঢ্য র‌্যালী বের হয়ে প্রধান রাস্তা প্রদক্ষিণ করে । আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ বিভিন্ন এনজিও প্রতিনিধিগন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button