Uncategorized

রংপুরে নতুন করে ৫৫ জনের শরীরে করোনা শনাক্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে রংপুর জেলা ও সিটি করপোরেশন এলাকায় ২৭ জন, লালমনিরহাট জেলায় ১০ জন, কুড়িগ্রাম জেলায় ১২ জন,গাইবান্ধা জেলায় ৫জন ও ঠাকুরগাঁও জেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে পুলিশ, সরকারী চাকরীজীবীসহ বভিন্ন বয়সের নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধ রয়েছেন।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু বৃহস্পতিবার সন্ধ্যায় জানান- নগরীর ইসলামবাগে তিন জন, কেরানীপাড়ায় এক জন, তাজহাটে এক জন, কলেজরোডে এক জন, পার্কের মোড়ে এক জন, রংপুর মেট্রো পুলিশের এক কনস্টেবল, আদর্শপাড়ায় তিন জন, পাশাড়রপাড়ায় দুই জন, কুকরুলে এক জন, ২২নং ওয়ার্ডে এক জন, সিভিল সার্জন অফিসের এক কর্মচারী, মুলাটোল এলাকার এক জন, লালবাগে এক জন, জলকর এলাকার এক জন, ধাপ এলাকার এক জন, পূর্ব খাশবাগ এলাকার এক জন,। এছাড়াও পীরগাছায় দুই জন, মিঠাপুকুর উপজেলায় দুই জন ও বদরগঞ্জ উপজেলার এক জন করোনায় আক্রান্ত হয়েছেন।
অপরদিকে কুড়িগ্রাম জেলার সদর উপজেলায় এগারো জন, উলিপুরে এক জন, লালমনিহাট জেলা সদর হাসপাতালের ১০ জন রোগী, গাইবান্ধা জেলার সদর উপজেলায় চার জন, গোবিন্দগঞ্জ উপজেলায় এক জন ও ঠাকুরগাঁও জেলার এক জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button