Uncategorized

রংপুরে নতুন করে ৪১ জন করোনায় আক্রান্ত হয়েছে

রাহুল প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৪১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে চিকিৎসক, নার্স, পুলিশ, রোগীসহ রংপুর জেলা ও সিটি করপোরেশন এলাকায় ২৬ জন, কুড়িগ্রাম জেলায় ৭ জন, লালমনিরহাটে ৬ জন ও গাইবান্ধায় ২ জন করোনায় আক্রান্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু জানান- রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটিআই কর্নারের দুই চিকিৎসক, হাসপাতালের এক রোগী , হাসপাতালের এক নার্স, মেট্রোপলিটন পুলিশের তিন পুলিশ সদস্য, জেলা পুলিশের এক কনস্টেবল, হাজিরহাট থানার এক পুলিশ কর্মকর্তা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এক কর্মকর্তা, ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা, জেলা প্রশাসক কার্যালয়ের এক কর্মচারী, নগরীর আমাশু কুকরুলের এক যুবতী, রাধা বল্লভের এক বৃদ্ধা, কামারপাড়ার এক নারী, নুরপুরের এক যুবতী, এক নারী, শালবন মিস্ত্রিপাড়ার এক পুরুষ, দর্শনা আলহাজ্ব নগরের এক পুরুষ, সাতগাড়া মিস্ত্রিপাড়ার এক বৃদ্ধ, এক যুবতী, দক্ষিণ মুলাটোলের এক শিশু , মিঠাপুকুরের এক পুরুষ , গঙ্গাচড়ার এক পুরুষ ও এক যুবক, পীরগাছার এক পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে।
এছাড়া লালমনিরহাট কালিগঞ্জের এক পুরুষ, আদিতমারীর এক যুবক, পাটগ্রাম থানার দুই পুলিশ সদস্য, পাটগ্রামের এক নারী, হাতিবান্ধা উপজেলা ভূমি অফিসের এক কর্মচারী, কুড়িগ্রাম চিলমারীর এক বৃদ্ধ, রৌমারী থানা পুলিশের এক সদস্য, রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঁচ রোগী, গাইবান্ধার ফুলছড়ি থানার এক পুলিশ সদস্য, গোবিন্দগঞ্জের এক পুরুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৩৭ জন। সুস্থ হয়েছেন ৭৬৫জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button